বিবিপি নিউজ: নতুন মুখ দেখা মিলেছে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী তালিকায়। আর ঠাঁই হল না ৭৪ জন বিধায়কের নাম। তারকা প্রার্থীদের থেকেও এবার প্রার্থী তালিকায় কঠিন সময়ে পাশে থাকা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক নজরে দেখা যাক, তৃণমূলের কোন কোন তারকা প্রার্থীরা এবার টিকিট পেলেন না।
প্রার্থী তালিকায় নাম নেই বেহালা পশ্চিম বিধানসভায় পার্থ চ্যাটার্জির। বাম আমলে তিনি বেহালা পশ্চিম থেকে অনায়াসে জিতেছেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ব্রত প্রাক্তন তৃনমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পার্থর পরিবর্তে বেহালা পশ্চিমে এবার টিকিট দেওয়া হয়েছে রত্না চট্টোপাধ্যায়-কে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না। কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্না চট্টোপাধ্যায়। পর্ণশ্রী এলাকার এই ১৩২ নম্বর ওয়ার্ডটি রয়েছে বেহালা পশ্চিম বিধানসভার অধীনে।
পার্থর পর তালিকায় নেই মনোজ তিওয়ারি। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর থেকে জটু লাহিড়ির পরিবর্তে মনোজ তিওয়ারিকে টিকিট দিয়েছিল মনোজ তিওয়ারিকে। বিজেপির তারকা প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩৩ হাজার ভোটে হারিয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক-টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার। পরে তাঁকে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও করা হয়। কিন্তু দলের সংগঠন, এলাকায় সময় না দেওয়ায় মনোজ এবার আর প্রার্থী হতে পারলেন না। শিবপুরে এবার মনোজের পরিবর্তে তৃণমূল দাঁড় করাল রানা চ্যাটার্জি-কে। বিজেপির তারকা নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শিবপুরে লড়বেন রানা চ্যাটার্জি। অন্যদিকে চিরঞ্জিত চক্রবর্তী,
টানা তিনবার বারাসত বিধানসভা থেকে জেতার পর এবার আর টিকিট পেলেন না টলিউডের তারকা অভিনেতা । চিরঞ্জিত জানিয়ে ছিলেন, দিদি জোর না করলে তিনি আর লড়বেন না। বারাসতে এবার তৃণমূলের প্রতীকে লড়বেন সব্যসাচী দত্ত। যে সব্যসাচী গতবার বিধাননগর থেকে বিজেপির টিকিটে লড়ে হেরেছিলেন তৃণমূলের সুজিত বসুর কাছে। বিধাননগর পৌরনিগমের প্রথম মেয়র তথা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ২০১৯ সালে বিজেপি যান। এরপর ২০২১ নির্বাচনে হারের পর ফের তৃণমূলে চলে আসেন।
পাঁচবারের বিধায়ক, পোড়খাওয়া নেতা। বেলেঘাটা মানেই পরেশ পাল। মহানগরের রাজনীতিতে এটা প্রায় সমার্থক হয়ে উঠেছিল। ১৯৯৬ থেকে ২০২১- প্রতিটি বিধানসভা নির্বাচনে মানিকতলা, ও ডিলিমিটেশনের পর বেলেঘাটা থেকে লড়েছেন পরেশ পাল। ১৯৯৬ বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে বেলেঘাটা ভোটে জিতে বিধায়ক হন পরেশ। পাঁচ বছর পর তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জেতেন। ২০০৬ বিধানসভায় অল্পের জন্য বেলেঘাটা থেকে সিপিএমের রূপা বাগচির কাছে হারেন পরেশ। রাজ্যে পালা বদলের পর টানা তিনটি বিধানসভায় মানিকতলা থেকে জিতে বিধায়ক হন পরেশ পাল। কিন্তু এবার পরেশকে বাদ দিয়ে তৃণমূলের হয়ে প্রচার করা সাংবাদিক, মুখপাত্র কুণাল ঘোষকে টিকিট দিল তৃণমূল। মালদহের মানিকচকে ব্রত হলেন ) সাবিত্রী মিত্র। মানিকচকের দুবারের বিধায়িকা সেই সাবিত্রী মিত্র এবার টিকিট পেলেন না। সাবিত্রীর বদলে মানিকচকে তৃণমূলের হয়ে লড়বেন কবিতা মণ্ডল।
