বিবিপি নিউজ: রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট রবিবার বিকেলে বেজে গিয়েছে। এরপরেই সোমবার একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে।
বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুক্ষণ বাদেই, সামনে এসেছে বিজেপির প্রার্থী তালিকা। ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। একের পর এক চমকে ভরা তালিকায়।
গত কয়েকদিন ধরে জল্পনা ছিল, নন্দীগ্রামের পাশাপাশি এবারে আরও একটি আসন থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর নির্বাচনে মুখোমুখি লড়েছিলেন শুভেন্দু-মমতা। এবারেও এখনও তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও, মমতা ব্যানার্জি যে ভবানীপুর থেকে লড়বেন, তা একপ্রকার নিশ্চিত। দেখা গেল, নন্দীগ্রামের পাশাপাশি এবারে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু অধিকারী।
পুরো প্রার্থী তালিকা দেখতে ক্লিক করুন>>>>>> প্রার্থী তালিকা
