বিবিপি নিউজ: বিশ্বকাপে দিল্লির ২২ গজে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান এল ৬৩ বলে।
তাঁর দাপটের সামনে কার্যত দিশেহারা দেখাল আফগান বোলিং আক্রমণকে। বিশ্বকাপে রোহিতের সপ্তম শতরান হল বুধবার। আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অধিনায়কের ব্যাটেও ভরসা খুঁজে পেল ভারতীয় শিবির।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই চেনা মেজাজে ‘হিটম্যান’। বুধবার শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। আফগানিস্তানের কোনও বোলারকে থিতু হওয়ার সময়টুকুও দেননি। ভারতীয় দলের অধিনায়কের দাপুটে ব্যাটিং নিয়ন্ত্রণ করার কোনও উপায় বার করতে পারেননি আফগান ক্রিকেটারেরা। ১২টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে শতরান পূর্ণ করলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুই ওপেনারই আউট হয়েছিলেন শূন্য রানে। তবু এ দিন রোহিত ওপেন করতে নামেন ঈশান কিশনকে নিয়েই। তাঁর ব্যাটিং দাপট উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার।

