স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যা স্বামীর, চাঞ্চল্য হরিদেবপুরে - BBP NEWS

Breaking

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যা স্বামীর, চাঞ্চল্য হরিদেবপুরে

 



বিবিপি নিউজ: চলছে বিবাহ বিচ্ছেদে মামলা। বাড়িতে ঢুকে স্ত্রীকে কুপিয়ে খুন! তারপর? বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামীও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শহর কলকাতার হরিদেবপুরে।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম শুভেন্দু দাস। বাড়ি, হরিদেবপুর থানার সোদপুরের ডাক্তারবাগান এলাকায়। পেশায় অটোচালক। ১ বছর আগে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন শুভেন্দু। স্ত্রীর নাম, কৃষ্ণা দে। মেয়ের বিয়েতে অবশ্য মত ছিল না পরিবারের লোকেরা। কিন্তু বিবাহিত জীবনে সুখী হননি ওই দম্পতি। স্রেফ আলাদা থাকাই নয়, বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছিলেন তাঁরা।


অভিযোগ, রবিবার রাত ১০টা ১৫ নাগাদ সোদপুরের রামকৃষ্ণ নগরের ডলি ভিলায় শ্বশুরবাড়িতে যান শুভেন্দু। এরপর স্ত্রী কৃষ্ণাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন তিনি এবং শেষে নিজেও বিষ খান। খবর পৌঁছয় থানায়। দু'জনকেই উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে কৃষ্ণাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 


Pages