ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুতি ইরানের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুতি ইরানের

 



বিবিপি নিউজ: ইসরায়েলের বিরুদ্ধে ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে’ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরানের বাহিনী।


সোমবার (১৬ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গাজায় ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) যা ইচ্ছা তা-ই করতে দেবে না’ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো। (ইসরায়েলের বিরুদ্ধে) আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলোর অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।


ইসরায়েল-হামাস যুদ্ধে ইরান অংশ নেবে কি না জানতে চাইলে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘সব সম্ভাবনাই অনুমেয়।’ ‘গাজায় সংঘটিত অপরাধের ব্যাপারে কোনো পক্ষেরই উদাসীন হওয়া উচিত নয়’ বলে মন্তব্য করেন ইরানের শীর্ষ এই কূটনীতিক। তিনি বলেন, আজ যদি আমরা গাজা রক্ষা না করি, তাহলে আগামীকাল আমাদের শহরেই (ইসরায়েলি) বোমা হামলা আটকাতে হবে।

Pages