সিরিয়ার দুই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সিরিয়ার দুই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের






বিবিপি নিউজ: বৃহস্পতিবার ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার প্রধান দুই বিমানবন্দর। এতটাই যে বন্ধ করে দিতে হয়েছে বিমান পরিষেবা। সিরিয়ার তরফে এই খবর জানানো হয়েছে।



জানা গেছে, সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং আলেপ্পোর বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারছে না। এই দু’টি বিমানবন্দরই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণে। সে দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ক্রমাগত’ হানায় দু’টি বিমানবন্দরে বিমান অবতরণে জায়গা (ল্যান্ডিং স্ট্রিপ) নষ্ট হয়েছে।


গত শনিবার থেকে ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হানা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা সীমান্তে দাঁড়িয়ে ইজ়রায়েল লক্ষ্য করে লাগাতার গুলিও ছোড়ে তারা। এই হামলায় এখন পর্যন্ত ইজ়রায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১,২০০ জন। বেশির ভাগই সাধারণ মানুষ। পাল্টা গাজ়ায় আক্রমণ শুরু করেছে ইজ়রায়েলও। গাজ়াতেও অন্তত হাজার জন মারা গিয়েছেন।

Pages