পুজোর নবমী ও দশমীতে বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আবহাওয়া দফতর - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

পুজোর নবমী ও দশমীতে বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আবহাওয়া দফতর

 



বিবিপি নিউজ: আপাতত বঙ্গে বর্ষা নেই। তবে পুজোর পাঁচটা দিনের মধ্যে দুই দিন সতর্ক করলেন আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। 



আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ১৭ থেকে ২০ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। 

Pages