হামাস-ইসরায়েল যুদ্ধ : একনজরে আজকের পরিস্থিতি - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

হামাস-ইসরায়েল যুদ্ধ : একনজরে আজকের পরিস্থিতি

 



বিবিপি নিউজ: শনিবার হামাস হামলা শুরুর পর থেকে বহু মানুষের মৃত্যু হয়েছে। হামাস-ইসরায়েল যুদ্ধ অব্যাহত আছে। আজ যা যা ঘটেছে তা একনজরে দেখে নেওয়া যাক। 


এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনে প্রাণ গেছে ১০০০ জনের।


⇒ জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সেখানেও জ্বালানি ফুরিয়ে আসছে দ্রুত।


⇒ ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় জাতিসংঘের অন্তত ৯ কর্মী নিহত হয়েছেন।


⇒ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হামলায় অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯ জন।


⇒ ইসরায়েলে বিরোধী দলীয় নেতা বেনি গানৎসকে নিয়ে যুদ্ধকালীন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


⇒ ইসরায়েলের আশকেন শহরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামাস সেখানকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে, কিন্তু এতে কেউ হতাহত হয়নি।


⇒ লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। পাল্টায় ইসরায়েলও লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।


⇒ কানাডার সরকার নিশ্চিত করেছে যে, গত শনিবারের হামলায় ইসরায়েলে তাঁদের দুই নাগরিক নিহত হয়েছেন। সেখানে তাদের আরেকজন নাগরিকও নিহত হয়েছেন বলে ধারণা দেশটির। 


⇒ গাজায় অনুপ্রবেশকারী ১০০০ হামাস যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের।


Pages