বিবিপি নিউজ: ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন। এবার লাইনচ্যুত হল নর্থ ইস্ট এক্সপ্রেসের ৫টি বগি। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা একাধিক। দুর্ঘটনা ঘটল বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে।
রেল সূত্রে জানা গেছে, দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যা স্টেশনের দিকে যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। ঘড়িতে তখন সাড়ে ন'টা। রাতে বিহারের দানাপুর ডিভিশনের রঘুনাথপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনে ৬ বগি। কীভাবে? দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রথমে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। রাতভর চলে উদ্ধার কাজ।

