বিবিপি নিউজ: কম ঝুঁকিপূর্ণ সেভিংসের নিভারযোগ্য
ঠিকানা পোস্ট অফিস। পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। কিন্তু, অ্যাকাউন্ট খোলার আগে, আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সঞ্চয় স্কিমগুলির সুবিধাগুলি পেতে, অবশ্যই এর সঙ্গে নিজেদের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা এই বছরের ৩০ সেপ্টেম্বর।
মানে এই মাসের শেষ তারিখের মধ্যেই আঁধার লিঙ্ক করাতে হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডাররা এই সময়সীমা মেনে চলতে ব্যর্থ হন, তাহলে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
আঁধার লিঙ্ক না করালে গোটা দেশজুড়ে বন্ধ হতে চলেছে প্রায় ১ কোটি পোস্টাল অ্যাকাউন্ট, যা প্রায় ১ লক্ষ পরিবারকে সমস্যার মুখে দাঁড় করাবে।
গত ৬ অক্টোবর এক নির্দেশিকায় দেশের সব পোস্টাল সার্কেলকে এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে দেশ জুড়ে মোট অ্যাকাউন্টের প্রায় ৪৩ শতাংশ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি।
অর্থাৎ ২২ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার পোস্টাল অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৯ কোটি ৭৭ লক্ষ ৯২ হাজার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়েছে। বাংলার ক্ষেত্রে ২ কোটি ১৮ লক্ষ ৩২ হাজার পোস্টাল অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ৯১ লক্ষ ২ হাজার অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ রয়েছে। সুতরাং এই নিয়মের ফাঁসে বাংলার বহু কোটি মানুষের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
