বিরল রোগে আক্রান্ত সামান্থা! হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণী অভিনেত্রী - BBP NEWS

Breaking

বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বিরল রোগে আক্রান্ত সামান্থা! হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণী অভিনেত্রী

 



বিবিপি নিউজ: হাসপাতালে ভর্তি হলেন দক্ষিনী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণী অভিনেত্রী মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে আক্রান্ত। গতবছর সেকথা জানিয়েছিলেন। 



এবার দক্ষিণী স্টারের নতুন পোস্ট দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা। হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে চলছে স্যালাইন। কোলে রয়েছে একটি ট্যাব। ওষুধ খেয়ে কোন কোন রোগমুক্তি ঘটেছে, ছবি পোস্ট করে সে বিষয়ে সামান্থা বিস্তারিত জানিয়েছেন।


২০২২ সালে প্রথমবার জানিয়েছিলেন নিজের স্বাস্থ্য সম্পর্কে তথ্য শেয়ার করেন সামান্থা। তিনি জানান যে মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে পেশিকে৷ একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেক সময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷ আপাতত সেই বিরল রোগ থেকে মুক্তির জন্যই সবরকম চিকিৎসার সাহায্য নিচ্ছেন সামান্থা। কিন্তু কেন হাসপাতালে ভর্তি তা নায়িকা খোলসা না করলেও শোনা যাচ্ছে যে সেই রোগের চিকিৎসার জন্যই সম্ভবত হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। 

Pages