স্ত্রীকে ভিডিও কল করে চরম পরিণতি যুবকের - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্ত্রীকে ভিডিও কল করে চরম পরিণতি যুবকের

 




বিবিপি নিউজ: রাতে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আত্মহত্যা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার ইস্তারনপুর এলাকায়। মৃত যুবকের নাম বিজন পাইক। 



জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বিজনের। আর এরপরেই পাচ বছরের শিশুকে নিয়ে বাপের বাড়ি চলে যায় মৃত যুবকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল রাতেও সবার সঙ্গে কথা বলে ঘুমোতে যান যুবক। সকালে ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় জোর করে দরজা ভেঙে বিজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

রাতে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আত্মহত্যার কথা বলেছিলেন বলে জানা যায়। গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Pages