বিবিপি নিউজ: বড়সড় সাফল্য পেল বিএসএফের জওয়ানেরা। পাচার হওয়ার আগে আনুমানিক ১২ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল। ঘটনাটি রাজস্থানের।
![]() |
জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগরের শ্রীকরণপুরেভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের একটি ড্রোন দেখতে পায় টহলরত বিএসএফ জওয়ানেরা। সেই সময় ড্রোনে থেকে ২.২ কেজি হেরোইন ফেলে দেয়। বিএসএফের জওয়ানেরা ওই হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা।

