কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প: কাঁপল রাজধানী সহ বিস্তীর্ণ এলাকা - BBP NEWS

Breaking

সোমবার, ১০ আগস্ট, ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প: কাঁপল রাজধানী সহ বিস্তীর্ণ এলাকা




বিবিপি নিউজ: কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। 


ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয় রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।


দেশটির বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়। এ সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে এবং অনেক ভবন থেকে লোকজন নিরাপদে রাস্তায় বেরিয়ে আসেন।


বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বিভিন্ন এলাকায় কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বেশ কিছু বহুতল ভবনে ফাটল দেখা গেছে।


Pages