ভরা রাস্তায় প্রেমিকার পেটে একের পর এক ছুরির কোপ, ভয়াবহ মৃত্যু! আত্মহত্যার চেষ্টা যুবকের, শিউরে উঠল সোদপুর - BBP NEWS

Breaking

বুধবার, ৮ জুলাই, ২০২৬

ভরা রাস্তায় প্রেমিকার পেটে একের পর এক ছুরির কোপ, ভয়াবহ মৃত্যু! আত্মহত্যার চেষ্টা যুবকের, শিউরে উঠল সোদপুর

 



বিবিপি নিউজ: সোদপুরে প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন। এরপরই আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। বুধবার সকালের  উত্তর ২৪ পরগনার সোদপুরের ফিউচার গেট এলাকার স্কুল রোডে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান এলাকার মানুষজন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম গীতা দাস। বয়স ৪০ বছর। তাঁর প্রেমিক সুভাষ দাস। বয়স ৪৫ বছর।  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবতী। চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হাড়হিম দৃশ্য দেখে অবাক হয়ে যান সকলে। স্থানীয়দের মধ্যে কয়েকজন যুবককে বাধা দিতে যান। অভিযোগ তাঁদের উপরও হামলা চালায় যুবক। অভিযোগ, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই নৃশংস ঘটনা। প্রেমিকাকে রক্তাক্ত করার পর অভিযুক্ত যুবক নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। মৃত তরুণীর সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্রনগরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রায়শই তাঁদের মধ্যে প্রকাশ্যে অশান্তি ও বচসা লেগেই থাকত বলেও জানা যাচ্ছে।


স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ফিউচার গেট এলাকায় দু'জনের মধ্যে ফের বচসা শুরু হয়। আচমকাই অভিযুক্ত যুবক একটি ধারালো ছুরি বের করে গীতা দাসের উপর এলোপাথাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তরুণী মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের মানুষ তাঁকে বাঁচাতে এগিয়ে যান। অভিযোগ, তাঁদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যান ওই অভিযুক্ত। পরে নিজের পেটেও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একসময় রক্তাক্ত প্রেমিকাকে জড়িয়ে রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যায় অভিযুক্তকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

Pages