বিবিপি নিউজ: নবান্নের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাংলা চলচ্চিত্রজগতের প্রতিনিধিদের বৈঠকের পরই বড়সড় পরিবর্তন দেখা গেল সিনে জগতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’ দেখানো হবে প্রাইম টাইমে। সেই সঙ্গে ছবিটির মুক্তির দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩টি প্রেক্ষাগৃহ যুক্ত হল।২৪ নভেম্বর নবান্নে প্রেক্ষাগৃহের মালিক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির অন্তত একটি শো রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরেই দ্বিতীয় সপ্তাহে আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। ফলে রাজ্য জুড়ে ছবিটির প্রদর্শনের পরিসর আরও বাড়ল। পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বামাখ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। ছবিটি বক্সঅফিসে সাড়া ফেলেছে।
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Home
বিনোদন
আরও ৬৩টি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে চলবে ‘সাধক বামাক্ষ্যাপা’, শুভেন্দুর নির্দেশের পর বড় পরিবর্তন
