বাংলায় ফের ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক,অস্বস্তিতে শাসকদল! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

বাংলায় ফের ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক,অস্বস্তিতে শাসকদল!


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: বঙ্গে যেন ধর্মঘটের লু বয়ে চলেছে। চিকিৎসকদের পর পাশ্ব শিক্ষকদের। শিক্ষা ব্যবস্থার পর এবার পরিবহন পরিষেবাতেও ধর্মঘটের ডাক দিয়েছে মালিক ও ড্রাইভার কতৃপক্ষ।

ট্যাক্সিচালকদের উপরে পুলিসি জুলুমের অভিযোগ তুলে এবার ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল এআইটিইউসি অনুমোদিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি’।

একইসঙ্গে ওই দিনই লালবাজার অভিযানের ডাকও দিয়েছে তারা। সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, আগামী ২ জুলাই ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওই দিন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে লালবাজার অভিযানও হবে।
আমরা পরিবহণমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবকে সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, পরিস্থিতির বদল হয়নি। তাই আন্দোলন ছাড়া আর কোনও রাস্তা নেই। লাক্সারি ট্যাক্সির চালকদেরও এই আন্দোলনে শামিল হতে আহ্বান জানাচ্ছি।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.

Pages