উত্তপ্ত ভাটপাড়া, অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা! জারি ১৪৪ ধারা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

উত্তপ্ত ভাটপাড়া, অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা! জারি ১৪৪ ধারা


বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা,বারাকপুর:  ফের বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া থানার কাঁকিনাড়া। জানা গিয়েছে দুই  দলের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম রামবাবু সাউ ও সন্তোষ সাউ। জখম হয়েছেন আরো তিনজন।

জানা গিয়েছে, এদিন সকালে ভাটপাড়ার নবগঠিত থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুই দুষ্কৃতী দলের মধ্যে গ্যাংওয়ার শুরু হয়। এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি চলে। পরিস্থিতি সামাল দিতে শূন্যে ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এলাকা কার্যত বনধের চেহারা নিয়েছে। শুরু হয়েছে পুলিসি টহল।

এরপরেই ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও আজ মধ্য রাত থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Pages