রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ অনলাইনে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ অনলাইনে


বিবিপি নিউজ,কলকাতা: গত ২০ জুন জানিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিংয়ের কথা, বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তবে কবে এবং কীভাবে সেই প্রক্রিয়া হবে, তা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল জয়েন্ট বোর্ড।

আজ ২৫ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে এই গোটা প্রক্রিয়া শেষ করা হবে। পুরনো ধাঁচে অর্থাৎ তিন দফায় এই কাউন্সেলিং হবে। এবার থাকছে না মপ আপ কাউন্সেলিং। প্রতিবারের মতো মক কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখেনি বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন, তার ফি জমা দেওয়া এবং প্রার্থীদের পাসওয়ার্ড তৈরি করার জন্য ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চান একজন প্রার্থী, তার জন্য অনলাইনে চয়েস ফিলিং করতে হবে। সেই কাজ ২৫ থেকে ৩০ জুনের মধ্যে করতে হবে। এই চয়েস লকিংয়ের চূড়ান্ত কাজ করার জন্য সময় থাকবে ২৯ এবং ৩০ জুন।

পড়ুয়ারা সেই কাজ করে ফেলার পর পোর্টাল থেকে তা গ্রহণ করে নেওয়া হবে ৩০ জুন। ৩ জুলাই প্রথম দফার আসন ঘোষণা করা হবে। ৪ থেকে ৭ জুলাই ভর্তির প্রভিশনাল ফি জমা দেওয়া, রিপোর্টিং সেন্টারে গিয়ে প্রার্থীদের বিভিন্ন নথি যাচাইয়ের জন্য যেতে হবে। দ্বিতীয় দফার আসন জানানো হবে ৯ জুলাই। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও একই ভাবে রিপোর্টিং সেন্টারে গিয়ে নথি যাচাইয়ের জন্য যেতে হবে পড়ুয়াদের। এভাবে তৃতীয় দফাতেও একই প্রক্রিয়া থাকবে।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.


Pages