বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,নিউ দিল্লি: আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন দেশের বিদেশ মন্ত্রী সুভ্রামণিয়াম জয়শংকর। আজ সোমবার সংসদ ভবনে বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে পার্টিতে নাম লেখালেন প্রাক্তন এই আমলা।ছাত্রজীবনে সেন্ট স্টিফেন কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক হওয়ার পর জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ মাস্টার্স, MPhil এবং PhD করেন তিনি।
আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার পর তাঁকে নিয়োগ করা হয়ে বিদেশ সচিবের পদে। ১৯৭৭ সালে আইএফএস ব্যাচে ছিলেন এস জয়শংকর। ২০০৮ সালে ভারত-মার্কিন সিভিল নিউক্লিয়ার ডিল মধ্যস্থতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।২০১৯ সালের লোকসভা ভোটের পর নব নির্মিত মন্ত্রিসভায় সুষমা স্বরাজের পরিবর্তে ভারতের বিদেশমন্ত্রী পদে আসেন এস জয়শংকর।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 7003345558
রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর বিশ্বাসভাজন এবং খুব কাছের মানুষ বলেই পরিচিত এস জয়শংকর । প্রথম দফার এনডিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিলিত ভাবে বহু গুরুত্বপূর্ণ বিদেশ নীতি তৈরি করেছেন জয়শংকর। তাঁর বিজেপিতে যোগদান বিরোধীদের অশনি সংকেত মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ।
