বিবিপি নিউজ: আজ বুধবার চার হাত এক হতে চলেছে নব নির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
বিয়ে পূর্ববর্তী নানা রকমের অনুষ্ঠানের পর অবশেষে আজ সেই বিশেষ দিন। চার হাত এক হতে চলেছে। তুরস্কের বোদরুমে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া হোটেলে তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতেই হবু দম্পতি নুসরত ও নিখিল পাড়ি দিয়েছেন তুরস্কের বোদরুম শহরের উদ্দেশে।
সেখানে নুসরত-নিখিলের আরও অনেক আত্মীয়-বন্ধুবান্ধবের সঙ্গে রয়েছেন টলিপাড়ার আর এক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। শনিবার বোদরুমে পৌঁছেই বিয়ের কন্যা হোটেলের ব্যালকনি থেকে লাল-কালো চেক পোশাকে সেলফি পোস্ট করে লিখেছেন, ‘আমার মনে এখন কোনও ক্যাপশন নেই। সব সময়ের মতো আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি।’
