গাছবাড়ি! পরিবেশ বাচাতে বিশেষ সৌন্দর্য - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

গাছবাড়ি! পরিবেশ বাচাতে বিশেষ সৌন্দর্য


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা:
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনধারণে এসেছে আমূল পরিবর্তন। তার নজির আমাদের চোখের সামনেই প্রতিনিয়ত ঘটে চলে। প্রকৃতির কথা মাথায় রেখে বিশেষত বৃক্ষছেদন না করে, সেই বৃক্ষকে বাঁচিয়ে নজির গড়লেন মধ্যপ্রদেশের জব্বলপুরের কেশরবাণী পরিবার। এই পরিবারের পৈত্রিক ভিটেতে ছিল এক বিশালাকার শতাব্দীপ্রাচীন পিপুল গাছ।

এদিকে পরিবারের লোক সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পরিবারের প্রধানের  মাথায় পরে হাত। সে নিয়ে শুরু হয় অনেক জল্পনা-কল্পনা। নতুন প্রজন্মের অতিথিদের জন্য আরও বাড়ির প্রয়োজন। কিন্তু বাধ সাধলো এই বিশালাকার পিপুল গাছটি। বাড়ি তৈরি করতে গেলে গাছটিকে কাটতে হবে কিন্তু পরিবারের প্রধান যিনি তিনি বসলেন বেঁকে। পরিবারের বর্তমান বাসিন্দা যোগেশ কেশরবাণী জানান,প্রথমত তাঁর বাবা ঠিক করলেন এই গাছের চার পাশ দিয়েই করা হবে তাদের পৈত্রিক বাড়ি। সেজন্য কথা ভাবাও যা কাজ করা ও তাই। সাথে সাথে ডাক পড়ল বাবারই এক ইঞ্জিনিয়ার বন্ধুর। তিনি এসে বানালেন এই অভিনব বাড়ির নকশা। নকশা অনুযায়ী একসময় তৈরি হল বাড়ি এবং সে জন্য যথেষ্ট খেয়াল রাখা হলো গাছের কোন ডালের যেন কোনো ক্ষতি না হয়।বাড়ি তৈরীর শেষে এই দৃষ্টান্ত হই হই করে জেলা থেকে রাজ্যে ছড়িয়ে পড়ল।

এই গাছ বাড়ি এলাকার পথচলতি মানুষের কাছে দিন দিন আগ্রহ বাড়াতে থাকে। এছাড়া রাজ্যের প্রায় সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা এই নিদর্শন টিকে সরেজমিনে দেখতে ও আসে।যোগেশ বাবুর কথায় তাঁর বাবা এই দৃষ্টান্তমূলক নজির গড়ে মানুষের কাছে এটাই বলতে চেয়েছিলাম যে, গাছ আমাদের কোনো ক্ষতি করে না বরং আমরাই তাদের কেটে ক্ষতি করি।তাই সেই গাছ কাটা বন্ধ হোক এবং গাছ কে সুরক্ষিত করুক সকলেই।কেননা 'একটি গাছ একটি প্রাণ' নয় 'একটি গাছ অসংখ্য প্রাণ।'



বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.

Pages