বিবিপি নিউজ,সৌগত বিশ্বাস,কলকাতা: ভূতের সিনেমার একটি চরিত্রকে নকল করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল ১২ বছর বয়সী এক কিশোরীর। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়।
পুলিশ জানিয়েছে, ঐ কিশোরী সোমবার বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে একটি হরর্ মুভি দেখেছিল । পরে বাকিদেরকে ভয় দেখাতে গিয়ে ঐ সিনেমার একটি চরিত্রকে নকল করার চেষ্টা করে সে । গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ে পায়ের তলার টেবিল সরিয়ে দেওয়ার একটি দৃশ্যের নকল করতে গিয়ে ঘটে মর্মান্তিক ঘটনাটি । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। হাসপাতাল থেকে জানানো হয়েছে, দড়ির চাপে মেয়েটির গলার হাড় ভেঙে যায়, তাতেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘরের ভিতর যখন সব শিশুদের মাঝে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, তখন শিশুরা বুঝতে পারেনি যে সে সত্যিই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাঁরা ভাবছিল, ছবির দৃশ্যের মতো করেই সেও অভিনয় করছে। মিথ্যে মিথ্যে করে আবার ভয় পাওয়ার ভানও করছিল তাঁরা। পরে ব্যাপারটা ভয়ংকরের দিকে চলে গেলে, শিশুরা চিত্সার করতে শুরু করে। ঘরের ভিতর থেকে বাচ্চাদের আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন।
পুলিশ এ বিষয়ে তদন্ত সম্পন্ন করেছে । ময়নাতদন্তের পর ই দেহ কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর ।
