আষাঢ়ের গোমট গরমে‌‌ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্কুলের ছাত্রছাত্রীরা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

আষাঢ়ের গোমট গরমে‌‌ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্কুলের ছাত্রছাত্রীরা!

বিবিপি নিউজ নেটওয়ার্ক,কালনা: আষাঢ় শেষে শ্রাবণ ১ তারিখ হলেও দক্ষিণবঙ্গে দেখা মিলল না বর্ষার। চাষিরা রীতিমতো হাহাকার। চারিদিকে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাগচাষী থেকে সবাই। আষাঢ়ের গোমট গরমে‌‌ অসুস্থ সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। প্রখর রোদ ও গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্কুলের ছাত্রছাত্রীরা।

আজ বৃহস্পতিবার তীব্র গরমে পূর্বস্থলী থানার মাজিদা গণবিদ্যাপীঠ স্কুলে ১১ জন ছাত্রছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৫ জনকে পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে এবং ১ জনকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের অক্সিজেন, ওর স্যালাইন দিয়ে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসজনিত রোগের কারণে ওরা অসুস্থ হয়ে পড়েছিল।

Pages