আনলিমিটেড অফার নিয়ে এলো BSNL - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

আনলিমিটেড অফার নিয়ে এলো BSNL

বিবিপি নিউজ নেটওয়ার্ক: একদিকে কর্মীদের  বেতন দিতে হিমসিম খেতে হচ্ছে সরকারি এই টেলিকম সংস্থার। অন্যদিকে গ্রাহকদের দারুন অফার দিয়ে চলছে জিও কে টেক্কা দিয়ে। বি এস এন এল প্রিপেডে 96 টাকার প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন এই প্রিপেড প্ল্যান 21 দিন আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডটি 180 দিন। তবে প্রথম 21 দিন আনলিমিটেড কল আর দিনে 100 টাক SMS বিনামূল্যে করা যাবে।


সম্প্রতি কোম্পানির বাম্পার প্ল্যানের বৈধতা বাড়িয়েছে  BSNL। অক্টোবর মাস পর্যন্ত নির্বাচিত কিছু প্ল্যানের গ্রাহলরা দিনে 2.2 GB অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও সম্প্রতি 186 টাকা ও 187 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা দিতে শুরু ঙ্করেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

আপাতত তামিলনাড়ু সার্কেলের গ্রাহরা 96 টাকার এই BSNL প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সাথে 21 দিন আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 100 টি SMS  এর সুবিধা। যদিও 96 টাকা প্রিপেড প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages