তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকাল পুলিস! প্রতিবাদে বিমানবন্দরেই ধর্ণা - BBP NEWS

Breaking

শনিবার, ২০ জুলাই, ২০১৯

তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকাল পুলিস! প্রতিবাদে বিমানবন্দরেই ধর্ণা

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের মাঝপথে পুলিশ আটকাল তৃনমূলের ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলকে। ঘটনাটি ঘটেছে বারাণসী বিমানবন্দরে।

জানা গিয়েছে সোনভদ্রে যাওয়ার পথে বারণসী বিমানবন্দরে আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে। আজ শনিবার সকালে ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সোনভদ্রে দলিত পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন কিন্তু মাঝ পথেই যত বিপত্তি।

ডেরেকের অভিযোগ, বিমানবন্দরে নামার পরই তাঁদের আটকে দেয় বারাণসী পুলিস। বিমানবন্দরে অতিরিক্ত জেলা শাসক, পুলিস সুপার হাজির থাকলেও তৃণমূল সংসদ সদস্যদের আটক করা নিয়ে কিছু জানাননি। প্রতিবাদে বিমানবন্দরেই ধর্নায় বসেছেন ডেরেকরা।

Pages