ফের পুলিশ হেফাজত থেকে ফেরার বিচারাধীন ২বন্দি - BBP NEWS

Breaking

শনিবার, ২০ জুলাই, ২০১৯

ফের পুলিশ হেফাজত থেকে ফেরার বিচারাধীন ২বন্দি

বিবিপি নিউজ, কলকাতা: বারাসাত হাসপাতালের রেস কাটতে না কাটতেই ফের ফেরার দুই বিচারাধীন বন্দি। এদিন প্রায় একই ভাবে পালিয়েছে ওই দুই বন্দি।সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে পুলিসকে ধাক্কা দিয়ে পালাল দুই বিচারাধীন বন্দি।

 আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে দমদম পৌর হাসপাতালে। জানা গিয়েছে, ডাকাত সন্দেহে ধৃত চঞ্চল সিং ও নয়ন মণ্ডলকে মেডিক্যাল পরীক্ষার জন্য দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বেরনোর পথে পুলিস কর্মীদের ধাক্কা দিয়ে পালায় তারা। তাদের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেছে পুলিস। চলছে চিরুনি তল্লাশি।

Pages