Breaking News! মমতা বন্দ্যোপাধ্যাকে ফোন অমিত শাহের - BBP NEWS

Breaking

শনিবার, ২০ জুলাই, ২০১৯

Breaking News! মমতা বন্দ্যোপাধ্যাকে ফোন অমিত শাহের

বিবিপি নিউজ,কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি ফোনে কথা বললেন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের বর্তমান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর পর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধানকর। এদিন রাষ্ট্রপতির সচিবালয় থেকে একথা জানানো হয়েছে।

পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কথা‌ মমতা নিজেই ট্যুইট করে জানান। অমিত শাহকে তিনি জানিয়েছেন, নতুন রাজ্যপালকে তিনি রাজ্যে স্বাগত জানিয়েছেন। 

Pages