বিবিপি নিউজ, কলকাতা: ফের বড়সড় দূর্ঘটনার থেকে রক্ষা পেল এক যাত্রী। আবারও হাত আটকাল মেট্রোর দরজায়। তবে আরপিএফের তৎপরতায় রোখা গেল।প্রসঙ্গত মাত্র ১১ দিন আগে ঘটনা পার্ক স্ট্রিট স্টেশনের পুনরাবৃত্তি।
জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ নেতাজি ভবন স্টেশন থেকে মেট্রোয় ওঠেন ওই যাত্রী। দরজা বন্ধ হওয়ার সময় তাঁর হাত আটকে যায়। ওই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো। এক আরপিএফ জওয়ান ওই যাত্রীকে দেখতে পেয়ে দ্রুত মোটরম্যানকে খবর দেন। তিনি তড়িঘড়ি ট্রেন থামান। উল্লেখ্য, চলতি মাসে পার্ক স্ট্রিটে মেট্রোর দরজায় হাত আটকে প্রাণ যায় এক ব্যক্তির। তখন মেট্রোয় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল।