বিবিপি নিউজ, কলকাতা: রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন ও দেশের সবচেয়ে বেশি প্লাটফর্ম যুক্ত স্টেশনে আগুন। ঘটনা স্থলে দমকলের কর্মীরা। ঘটনার জেরে সাময়িক ভাবে আতঙ্কের সৃষ্টি হয় স্টেশন চত্বরে।
আজ বৃহস্পতিবার বিকালে ব্যাস্ততম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আগুন। জানা গিয়েছে টিকিট কাউন্টারের উপরের তলায় আগুনটি লেগেছে।
আজ বিকাল ৫.১৫ মিনিট নাগাদ আগুনটি লেগেছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২টি ইঞ্জিন। মিনিট ২০-র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। যে ঘরে আগুনটি লেগেছে তার এসি মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, হঠাৎ ধোয়া দেখা যায় উপরের ওই ঘরে। এরপরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
