দুই দিনের তফাতে একই স্থানে দূর্ঘটনায় মৃত্যু ১, লাঠিচার্জ পুলিশের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

দুই দিনের তফাতে একই স্থানে দূর্ঘটনায় মৃত্যু ১, লাঠিচার্জ পুলিশের

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: মঙ্গলবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সবিতা কর্মকার নামে এক মহিলার। ফের একই জায়গায় নিরাপত্তার অভাবে লরির ধাক্কায় মৃত্যু হলো জগাই সিং নামে বছর ৪৫ এর এক সাইকেল আরোহীর।

স্থানীয়রা জানান আজ বৃহস্পতিবার সাইকেল নিয়ে  বাবা ও ছেলে যাচ্ছিল,হটাৎ একটি লরি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়,ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার,কোনোক্রমে বেঁচে যায় বাচ্চা ছেলেটি। একই জায়গায় মঙ্গলবার ও একটি লরি নগরনীগমের কর্মী সবিতা দাসকে মেরে চলে যায়। যার ফলে সেদিন থেকেই পুলিশের উপর সাধারণ মানুষের প্রবল রাগ ছিল।

বৃহস্পতিবার ফের দুর্ঘটনা ঘটতেই  সিভিকদের
উপর চড়াও হয় ক্ষিপ্ত জনতা।এলাকার মানুষ জানান সিভিক থাকা সত্ত্বেও কি করে একের পর এক লরি এসে মেরে চলে যাচ্ছে,ধরতেও পারছে না পুলিশ।

 ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপক মারধর করে।পরে সিভিক দের উদ্ধার করতে পুলিশ লাঠিচার্জ করে।সিভিকদের মারধরের অভিযোগে বেশ কয়েকজন জনতাকে গ্রেফতার করে পুলিশ। এমনিতেই গ্যামন সংলগ্ন এলাকা দুর্ঘটনা প্রবন,তা সত্ত্বেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে না পুলিশের তরফ থেকে।

Pages