বিবিপি নিউজ,নিউ দিল্লি,২৩শে আগষ্ট: শহরের রূপচর্চার ভার যাদের হাতে তারই আজ নিয়তির পথে। হ্যাঁ যারা শত দূর্গন্ধ সহ্য করে প্রতিনিয়ত আমাদের ভালো পরিষেবা দিয়ে চলেছে আজ তাদের জীবন বিপন্ন। এবার খোদ দেশের রাজধানী দিল্লিতে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হল ৫ সাফাইকর্মীর৷
ঘটনাটি ঘটেছে রাজধানী মাত্র ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের নন্দগ্রাম এলাকায়৷ বৃহস্পতিবারের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চরিত্র৷
বৃহস্পতিবার গাজিয়াবাদের নন্দগ্রাম এলাকায় চলছিল নর্দমা পরিষ্কার করার কাজ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথম একজন সাফাকর্মী নর্দমার ভিতরে নেমেছিলেন৷ দীর্ঘসময় তাকে ফিরে আসতে না দেখে বাকিরাও একে একে নামতে থাকে৷ তাদের কেউই সময় মতো উপরে উঠে না আসায় প্রত্যক্ষদর্শীরাও পুলিশে খবর দেয়৷ পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে৷