সোনার ইট দেওয়ার প্রতিশ্রুতি মুঘল বংশধরের,অযোধ্যায় রামমন্দির তৈরি হলে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

সোনার ইট দেওয়ার প্রতিশ্রুতি মুঘল বংশধরের,অযোধ্যায় রামমন্দির তৈরি হলে!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: আবারও আলোচনার শীর্ষে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে। তবে‌এবার প্রকাশ্যে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হওয়া উচিত বলে মনে করেন যুবরাজ হাবিবুদ্দিন তুসরি। তিনি নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ্ জাফরের বংশধর বলে দাবি করেছেন।

 হাবিবুদ্দিন তুসির ঘোষণা করেছেন, অযোধ্যার মন্দির হলে তিনি সেখানে সোনার ইট দান করবেন। তবে, তার শর্ত হল, অযোধ্যার ওই জমি সুপ্রিম কোর্ট তাঁর হাতে তুলে দিক। কারণ, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর হিসেবে ওই জমির বৈধ মালিক একমাত্র তিনিই।

রবিবার তুসি বলেন, ১৫২৯ সালে প্রথম মুঘল সম্রাট বাবর ওই জমিতে বাবরি মসজিদ নির্মাণ করিয়েছিলেন। তার আগে সেখানে রামমন্দিরই ছিল। হিন্দুদের আবেগের কথা মাথায় রেখে তিনি জমিটি মন্দির নির্মাণের জন্য দান করবেন। তবে, তার আগে সুপ্রিম কোর্ট জমিটি তাঁর হাতে তুলে দিক। শুক্রবার এই সব দাবি নিয়ে শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেছেন।

Pages