বিবিপি নিউজ: একদিকে দিদিকে বলো কর্মসূচিতে, নাজেহাল হয়েছে অনেকেই। অনেকেরই অভিযোগ ফোন নম্বরে ফোন করলে ফোন ঢোকে না বহুবার চেষ্টা করেও সফল হচ্ছে না। দিদিকে বলো কর্মসূচিতে রাজ্যে কিছুটা হলেও কাটমানি ইস্যু কমলে তা আবারো ফের জোরাল হল।
এদিন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের বিনিময়ে কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে কাটমানির পোস্টার দেখা যায়। এদিন সকালে মহিষাদলের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। তার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির ওই সহ-সভাপতিকে ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।