বিবিপি নিউজ,চন্দ্রকোনা: ফের দুটি বাসের রেসারেসিতে মৃত্যুর মুখে বাস যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার অন্তর্গত বক্সীবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে দুটি যাত্রীবাহী রেসারেসিতে একটি বাস উল্টে জখম হলেন ১৫ জন যাত্রী। এদিন চন্দ্রকোণা রোড থেকে ‘আমন্ত্রণ’ নামের একটি যাত্রীবাহী বাস ঘাটালের দিকে যাচ্ছিল। অভিযোগ, বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় জখম হন ১৫ জন যাত্রী। তাঁদের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে দুজনের অবস্থা আশঙ্কাজনক, একজনের হাত ভেঙে গিয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ।