বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: বিজেপির মিছিলের গুলি ও বোমা ছোড়ার অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
জানা গিয়েছে আজ বুধবার বিকালে কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাট এলাকায় বিজেপির মিছিলের হঠাৎ গুলি ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে বিজেপির ৭ জন কর্মী সমর্থক। তাঁদের মধ্যে একজন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের দেখতে রাতে হাসপাতালে ছুটে যান বিজেপির কুচবিহার জেলা সভাপতি মালতি রাভা সহ অন্যান্যরা । স্থানীয় রাস্তা ও সংলগ্ন জমির উপড়ে তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে ছুটে যায় ।
এরপরেই দেওয়ানহাট বাজার এলাকায় এসে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। ফলে দিনহাটা ও বলরামপুর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।বিজেপির অভিযোগ, এদিন তাঁদের ওই মিছিল দেওয়ানহাটের বলরামপুর রোডের কলেজ সংলগ্ন এলাকায় পৌছালে বন্দুক, বোমা ও তীর ধনুক নিয়ে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা।
পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কার্যত কোন রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবী, মিছিল করে গিয়ে তাঁদের কর্মীদের বাড়িতেই বোমা ছোঁরে বিজেপির দুষ্কৃতিরা।
সম্প্রতি ব্যাপক জমায়েত করে কার্যত দেওয়ানহাট দখল নেয় তৃণমূল কংগ্রেস। সেখানকার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরাও তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। এই অবস্থায় এদিন ফের বিজেপি ওই এলাকায় মিছিল করার কর্মসূচী নেয়।
এদিন বিজেপি কোচবিহার- দিনহাটা রোডের গারোপাড়া থেকে একটি ও বলরামপুর রোডের বালাসি থেকে দুটি মিছিল দেওয়ানহাট বাজারের দিকে রওনা হয়। বালাসির দিক থেকে আসা মিছিল লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁরা হয় বলে অভিযোগ।