জল্পনার অবসান শোভন বৈশাখীর বিজেপিতে যোগদান - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

জল্পনার অবসান শোভন বৈশাখীর বিজেপিতে যোগদান

বিবিপি নিজস্ব সংবাদদাতা,কলকাতা: অবশেষে সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মেয়র তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্নেহধন্য কানন ওরফে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শোভন চট্টোপাধ্যায়  মেয়র পদ থেকে ইস্তফা দেন। এবং তার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। যদিও এর পাশাপাশি বৈশাখী বন্দোপাধ্যায় কে নিয়ে যে  পারিবারিক সমস্যায় জেরবার হয়েছিল সেই বৈশাখী বন্দোপাধ্যায় কে নিয়েই  বুধবার বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপির উত্তরীয় গলায় পড়লেন। বিজেপিতে যোগদান শোভন বৈশাখীর শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিল। যা বারবার বিজেপি নেতা মুকুল রায়ের কথাতে বোঝা যাচ্ছিল।

 মাত্র কয়েকটা দিন আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় কে ফোন করে মান-অভিমানের পালা শেষ করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। শুধু তাই নয় শেষবারের মতো ময়দানে নেমে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও। কিন্তু তৃণমূল কংগ্রেসের সব রকম চেষ্টাতে জল ঢেলে অবশেষে মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শোভন বৈশাখী। আর তারপরেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় চাপা গুঞ্জন। আজ শোভন বৈশাখী বিজেপিতে যোগদানের সাথে সাথে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় কেও বিজেপির সদর দপ্তর এ লক্ষ্য করা যায়।তাই নতুন করে আবারো জল্পনা তৈরি হয়ে গেল তাহলে কি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক দেবশ্রী রায়ও শোভন বৈশাখীর পথ অনুসরণ করবে।

Pages