নয়াদিল্লির এইমস-এ আগুন, প্রাক্তন অর্থমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন! - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

নয়াদিল্লির এইমস-এ আগুন, প্রাক্তন অর্থমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন!

বিবিপি নিউজ,নিউদিল্লি: ভয়াবহ অগ্নিকাণ্ড নয়াদিল্লির এইমস-এ। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৫টা নাগাদ। প্রসঙ্গত এই হাসপাতালেই ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে এই ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর নেই।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের ২২ টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর হাসপাতালের তিনতলায় আগুন লাগে। জরুরি বিভাগ থেকেই আগুন ছড়িয়েছে বলে। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে  অনুমান। বেশ কিছু রোগীকে স্থানান্তর করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তবে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

Pages