বিবিপি নিউজ,কলকাতা: পানীয় জল সরবরাহের পাইপ সংস্কারের জন্যে পরিষেবা বন্ধ রাখবে হাওড়া পুরসভা।কাল রবিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত জল পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি শুক্রবারই জারি করা হয়েছে।
পুরসভা কর্তাদের দাবি, বেলা ১২টার পর পরিষেবা স্বাভাবিক হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট রোড ও নটবর পাল রোডের সংযোগস্থলে একটি ভালভ বিকল হওয়ার কারণেই জল পরিষেবায় সমস্যা হচ্ছে। ওই সংস্কার কাজের জন্যে মূলত ১ থেকে ৫০ ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে জল পরিষেবা স্থগিত রাখা হবে।