ফের ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা, আতঙ্কে নগরবাসী - BBP NEWS

Breaking

রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা, আতঙ্কে নগরবাসী

বিবিপি নিউজ, অনিন্দিতা কর, কলকাতা: শনিবার বিকেলে কেঁপে উঠল মহানগর। এদিন বিকেলে সাড়ে চারটে নাগাদ কঁম্পন অনুভূত হয়। জানা গেছে শুধু মাত্র কলকাতা নয় দক্ষিণ বঙ্গের আরও অনেক জায়গায় কম্পন অনুভব করা গেছে। যদিও ভূমিকম্প এর উৎস কোথায়, মাত্রা কত তা নিশ্চিত করেনি আবহাওয়া দপ্তর। শুধু কলকাতা নয় পশ্চিম মেদিনীপুর ও আরও কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে।

সোস‍্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকেই পোস্ট করতে শুরু করে দিয়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দিল্লিতে খবর পাঠানো হয়েছে কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প এর প্রাবল্য নিয়ে তদন্ত করেছেন ব‍্যুর অব ইন্ডিয়া স্ট‍্যান্ডার্ড(বিএসআই)। যেখানে ভূকম্পনের প্রবনতা কে ভারতের পাঁচ টি অঞ্চলে ভাগ করেছেন। সবচেয়ে বিপজ্জনক স্থানে আছে কাশ্মীর, পাঞ্জাব, গুজরাটের কচ্ছ ও উত্তর পূর্বাঞ্চলের রাজ‍্যগুলি।কয়েকদিন আগেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার। ধস নেমে বিপর্যস্ত হয়েছে ডায়মন্ড হারবার নদীর ও পাশ্ব রাস্তা।

Pages