বিবিপি নিউজ,অনিন্দিতা কর: কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনায় প্রিন্স মাহমুদের লেখা 'আমার সোনার বাংলা'কেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন সাম্প্রতিক জি বাংলা খ্যাত পদ্মাপাড়ের শিল্পী নোবেল। তার বক্তব্য, মাহমুদের 'সোনার বাংলা' গানেই বাংলাদেশর আবেগ বেশি করে জড়িয়ে আছে। এই নিয়ে বিতর্ক সোস্যাল মিডিয়ায়।
নোবেলের সঙ্গে যেন বিতর্ক শব্দটি জুড়েই আছে সাম্প্রতিক বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা তে জনপ্রিয়তা অর্জন করে মাইনুল আহাসান নোবেল। তার দরাজ গলায় মন্ত্রমুগ্ধ হয় জনতা। তার ভক্তদের দাবি ছিল সে প্রথম হোক , কিন্তু তৃতীয় স্থান অধিকার করায় ক্ষিপ্ত হন জনতা।
বাংলাদেশর বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে তার সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে, শুধু মাত্র বাংলাদেশী বলে নোবেল কে যোগ্য স্থান দেওয়া হয়নি। এই নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয় বিতর্ক। কিন্তু বিতর্ক এর সীমানা চরমে পোঁছায় বাংলাদেশের একটি লাইভ শো-তে বিশ্ব কবির গানকে অপমান করায়।
কি করে একজন শিল্পী বিশ্ব কবিকে অপমান করতে পারে? নেটিজেনদের দাবি নোবেল কে ব্যান্ড করে দেওয়া হোক। সে যেন বাংলাতে আর গান করতে না পারেন। সাক্ষাৎকার টি দেখার পর গায়িকা ইমন চক্রবর্তী 'চাবকাতে' ইচ্ছা প্রকাশ করেছেন সোস্যাল মিডিয়ায়। এছাড়াও সঙ্গীত জগতের শিল্পী থেকে কলাকুশলীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার বাংলাতে তাকে ব্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু কলাকুশলীরা নয়,সোশ্যাল মিডিয়ায় বন্যা বইছে তাকে নিয়ে।