আহত চিতাবাঘের থাবায় আক্রান্ত এক ব্যক্তি, রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বাঘের! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আহত চিতাবাঘের থাবায় আক্রান্ত এক ব্যক্তি, রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বাঘের!

বিবিপি নিউজ,আলিপুরদুয়ার: কথায় আছে না বেশি পাকা ভালো না। ঠিক তেমনি হল বেশি বাড়লেই শাস্তি পেতে হয়। আসুন জেনে নেওয়া যাক কি ব্যাপার। চিতার চাবুকে কুপোকাত প্রায় পশুপ্রেমী ক্যামেরাম্যান।

ঘটনাটি সোমবারের। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ঘটনা। রাস্তার ধারে জখম‌ অবস্থায় পড়ে  চিতাবাঘের ছবি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি।

এদিন সকাল ৯টা নাগাদ উত্তরবঙ্গের বীরপাড়া-ফালাকাটা এশিয়ান হাইওয়ে লিঙ্ক রোডে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ গাড়ির ধাক্কায় কোমরে মারাত্মক চোট পেয়ে দলগাঁও চা বাগানের নালায় পড়ে যায়। এরপরেই জখম চিতাবাঘটিকে দেখতে কৌতূহলী গ্রামবাসীরা সেখানে ভিড় করতে শুরু করেন। অনেকেই মোবাইলে ছবি তুলতে থাকে। ছবি ফোন বন্ধি করার‌ সময় আচমকাই চিতাবাঘটি ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে।

চিতাবাঘটির হামলায় হাতে ও গালে সামান্য চোট লাগে গোপাল চন্দ নামে ৪৫ বছরের এক ব্যাক্তির।
 জানা গিয়েছে গোপালবাবু স্থানীয়  চা বাগানের গাড়ির চালক। চোট পেলেও গোপালবাবু এই যাত্রায় অল্পের জন্য বেঁচে যান।

পরে জলপাইগুড়ি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা জখম চিতাবাঘটি উদ্ধার করে।( যে ভিডিও টি বিবিপি নিউজ-এর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে) কিন্তু বন্যপ্রাণী চিকিৎসকরা জখম চিতাবাঘটির চিকিৎসার কোনওরকম সুযোগই পাননি। চিকিৎসার জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই চিতাবাঘটির মৃত্যু হয়। 

Pages