পরপর দুটি মন্দিরে চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

পরপর দুটি মন্দিরে চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

সনাতন গরাই,দুর্গাপুর: কাঁকসার গোপালপুরে একই রাতে একই এলাকায় দুটি মন্দিরে চুরি।মঙ্গলবার সাতসকালে গ্রহরাজ মন্দির পরিষ্কার করার জন্য কোনার পরিবারের এক মহিলা যান।
সেখানে গিয়ে ওই মহিলা ছড়িয়ে ছিটিয়ে মন্দিরের সামগ্রী পরে থাকতে দেখায় চিৎকার করে উঠেন।ওই মহিলার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে দেখেন সোনা,রূপা,কাঁসার জিনিসপত্র চুরি হয়ে গেছে।শুধু গ্রহরাজ মন্দিরই নয় পাশাপাশি ওই এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের জানালার সাটার ভেঙে মন্দিরের সোনা রুপার সামগ্রী নিযে চম্পট দেয়।

এলাকার মানুষেরা জানান এই এলাকায় কোনোদিন চুরি ছিনতাই হয় নি সেইজন্য মন্দিরে তালা লাগানো হত না।অন্যদিকে  সুযোগ বুঝে দুটি মন্দিরের প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এলাকার মানুষ জানান  এই ঘটনার সাথে এই এলাকার মানুষের হাত আছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। এই চুরির ঘটনার সাথে করা যুক্ত পুলিশ তদন্ত শুরু করেছে।

Pages