বিবিপি নিউজ: ‘আই এম ডুইং গ্রেট’। সোমবার এক ট্যুইটের বার্তায় দেশবাসীকে তথা পৃথিবীবাসীকে এই বার্তাই দিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র প্রেরিত চন্দ্রযান-২। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মেতেছে দেশবাসী।
সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর ট্যুইটার পেজে চন্দ্রযান-২’র এই ট্যুইটকে ঘিরে গোটা বিশ্বে আগ্রহ তুঙ্গে উঠেছে। ট্যুইটে চন্দ্রযান-২ আরও জানিয়েছে, এটা একটি বিশেষ বার্তা।
এখনও পর্যন্ত যে যাত্রাপথ সে অতিক্রম করেছে, তাতে সে অভিভূত। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ গোলার্ধে সে নামতে চলেছে।
তার যাত্রাপথ, সে কোথায় রয়েছে এবং সে কীভাবে কী কাজ করছে— সেবিষয়ে বিশদে জানতে ইসরোর ইউটিউব, ট্যুইটার এবং ফেসবুক পাতায় নজর রাখতে বলা হয়েছে। তবে একের পর এক ট্যুইটে ইসরো জানিয়েছেন চন্দ্রযান-২ এর খুঁটিনাটি। এবিষয়ে অভিভূত দেশবাসী।