বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: জন্ম মৃত্যু বিবাহ সবই মায়ার জালে আবদ্ধ,কেউ চাইলেও আটকবার ক্ষমতা নেই।জন্মানোর ঠিক তিন দিনের মধ্যে মৃত্যু হল অন্ডালের অরুপ পান ও দীপান্বিতা পানের পুত্র সন্তান।অন্ডালের অরুপ পান একজন রেল কর্মী।জানা গেছে তাদের ওই সদ্যজাত সন্তানের জন্মের পর থেকেই রোগে গ্রাস করে নিয়েছিল।সেই কারণেই তার মৃত্যু।সন্তানের মৃত্যু হয়েছে শুনেও ভেঙে পড়েনি তার বাবা মা।অরুপ পান ও দীপান্বিতা পান এত বড়ো আঘাত পেয়েও মনকে শক্ত করে,তাদের সন্তান যাতে অন্য কারোর মাধ্যমে পৃথিবীর আলো দেখতে পাই সেইজন্য তাদের ওই সদ্যোজাত সন্তানের কর্নিয়া দান করে দেন।দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসায়াটি দুর্গাপুরের মিশন হাসপাতাল থেকে কর্নিয়া সংগ্রহ করে। এই তিন দিনের শিশুর কর্নিয়া থেকে আলো দেখতে পাবে কোনো অন্ধ মানুষ অপরদিকে তাদের সন্তান ও পৃথিবীর আলো দেখতে পাবে।
সোমবার, ৫ আগস্ট, ২০১৯
