বিবিপি নিউজ,কলকাতা: মহানগরের শেক্সপিয়ার সরণি–লাউডন স্ট্রিট সংযোগস্থলে দুর্ঘটনায় বাংলাদেশী নাগরিক মৃত্যুর তদন্তভার নিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা দপ্তর। আজ সোমবার ট্র্যাফিক পুলিসের হাত থেকে তদন্তভার নিয়ে নিয়েছে গোয়েন্দা দপ্তরের হোমিসাইড শাখা।
এদিন পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় মূল অভিযুক্ত অভিজাত আরসালান রেস্তোরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজের নামে এর আগে প্রায় পঞ্চাশ বার ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের রয়েছে কলকাতা পুলিসের কাছে। এর মধ্যে বেশিভাগই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ।রবিবার ব্যাঙ্কশাল আদালত অভিযুক্ত পারভেজকে ২৯ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত শুক্রবার রাতেও শেক্সপিয়ার সরণি–লাউডন স্ট্রিট সংযোগস্থলে ওই দুর্ঘটনা ঘটানোর আগে তিনবার সিগন্যাল ভেঙেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দিন প্রথমে একটি মার্সিডিজে ধাক্কা মারার পর ফুটপাথে দাঁড়িয়ে থাকা পথচারী দুই বাংলাদেশি নাগরিককে পিষে দেয় পারভেজের জাগুয়ার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশের দুই নাগরিকের।