মিড-ডে-মিলে বিষ, হাসপাতালে ভর্তি ৩৬ জন পড়ুয়া - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

মিড-ডে-মিলে বিষ, হাসপাতালে ভর্তি ৩৬ জন পড়ুয়া

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের মিড-ডে-মিল খেয়ে অসুস্থ ৩৬ জন পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। অনেকেরই পেটের যন্ত্রণা কমছে না।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ার জেলার ঝাবকিয়া গ্রামের একটি স্কুলে। জানা গিয়েছে গতকাল স্কুলে দুপুরের খাবার খেয়ে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা ও শিক্ষকরা তাদের হাসপাতালে ভর্তি করে।

 হাসপাতাল সূত্রে জানা গেছে খাবারে বিষক্রিয়া কিছু পড়ায় তাদের পেটের যন্ত্রণা শুরু হয়। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পরে স্কুলে পরিদর্শন করেন এসডিও,তিনি হাসপাতালে অসুস্থ ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেন।

Pages