মিশন মঙ্গল’-র সবটাই ‘মঙ্গল হি মঙ্গল’... বাংলায় আবৃত্তি অক্ষয় কুমার, উদ্বোধনে মহারাজ দাদ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

মিশন মঙ্গল’-র সবটাই ‘মঙ্গল হি মঙ্গল’... বাংলায় আবৃত্তি অক্ষয় কুমার, উদ্বোধনে মহারাজ দাদ!

বিবিপি নিউজ, কলকাতা: এই চুড়ি আর বালার শব্দ হবে একটা স্বপ্ন, সারা রাত জাগিয়ে রাখবে... আকাশ যত উঁচুতে থাকুক না কেন বহুদূর পৌঁছে যাবে/ মঙ্গলসূত্র গলায় নিয়ে মঙ্গল কামনার লক্ষ্য নিয়ে ভারতীয় কন্যার মহাকাশ যাত্রা...'--- আধো আধো ভাঙা বাংলায় এই ভাষ্যপাঠের গলাটা বেশ চেনা চেনা ঠেকছে না কানে? ভালো করে শোনার পরেই উচ্ছ্বসিত তাঁর বাঙালি ভক্তরা। বলিউডের বর্তমানের প্রথম সারির নায়কদের অন্যতম অক্ষয় কুমার  বাংলায় আবৃত্তি করেছেন! উচ্চারণে  অনেকটাই অবাঙালি টান। সব শব্দের বাংলা উচ্চারণ সঠিক নয়। তাতে কী? আক্কির এই নয়া অবতারে ক্লিন বোল্ড বাংলা। আর ইয়ে সিন্দুর-এর  বাংলা প্রোমো  দিয়ে পয়লা পদক্ষেপেই সফল মিশন মঙ্গল -এর প্রথম উড়ান।


অল্প সিঁদুর, চুড়ি, গলায় মঙ্গলসূত্র নিয়েই আজকের মেয়েরা চাইলে আকাশ ছুঁতে পারে নিমেষে সেই কথাই বলা হয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি মিশন মঙ্গল-এ। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার মতো তারকারা। দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস অর্থাৎ আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে গুজরাতি, মারাঠী, পাঞ্জাবি আর বাংলায় অক্ষয় এই ইয়ে সিন্দুর প্রোমো ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে।

বাংলায় বলা আক্কির এই ভাষ্যপাঠ ইতিমধ্যেই দেখেছেন প্রায় ৭ হাজারেরও বেশি নেটিজেন। এবং এই মিশনের চূড়ান্ত সাফল্য ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়ের  এই সাহসী, নতুন পদক্ষেপকে। বাংলা ভাষার এই প্রোমোও উদ্বোধন করেছেন তিনিই। টুইটে দাদার জবানি, কুর্নিশ টিম  মিশনমঙ্গল-এর সমস্ত কলাকুশলীদের। এভাবে ভারতীয় নারীশক্তির আরাধনার জন্য। সত্যিই এই মহীয়সীদের সাহস, শক্তির কাছে আকাশও যেন ছোট হয়ে যায়। আপনারা সবাই দেখুন এই প্রোমো।




Sourav Ganguly

✔@SGanguly99

Team #MissionMangal salutes the strength, courage, grace and the spirit of these strong
women who believe that the sky is not the limit! Baangla e promo dekhun. …@AkshayKumar @taapsee @SonakshiSinha @vidya_balan @menennithya@IamKirtiKulhari

দাদার এই পোস্টে উচ্ছ্বসিত অক্ষয় প্রত্যুত্তরে সৌরভকে বিনীত ভাবে জানিয়েছেন, দেশের প্রাক্তন অধিনায়কের এই প্রশংসা তাঁর পরম প্রাপ্তি। উচ্চারণ অনেক ক্ষেত্রেই নিখুঁত হয়নি তাঁর। আশা করি দাদা এবং বাংলা সেই ত্রুটি নিজগুণে ক্ষমা করে নেবেন। আসলে বিজ্ঞানের কোনও নির্দিষ্ট ভাষা নেই। এভাবেই তিনি সম্মান জানানোর চেষ্টা করেছেন নারীশক্তির।

Akshay Kumar

✔@akshaykumar

Thank you dada.
The language of science is universal. It has no religion. No colour. No gender. No boundaries. Here’s my small tribute to the amazing women in science. Please do forgive me for any errors

Sourav Ganguly

✔@SGanguly99

Team #MissionMangal salutes the strength, courage, grace and the spirit of these strong
women who believe that the sky is not the limit! Baangla e promo dekhun. …@AkshayKumar @taapsee @SonakshiSinha @vidya_balan @menennithya@IamKirtiKulhari

Pages