আবাসিক ‌হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

আবাসিক ‌হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ!

বিবিপি নিউজ নেটওয়ার্ক,অন্ধ্রপ্রদেশ: আবাসিক ‌হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ছল্লাপল্লি শহরের বিসি ওয়েলফেয়ার হোস্টেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ছাত্রের দেহ আবাসিক ‌হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার করা হয়। তবে এই মুহূর্তে খুন না অন্য কোনও কারণ তা বলা সম্ভব নয়। মনে করা হচ্ছে এটি ছাত্রদের মধ্যে রাগারাগির কারনে ওই তৃতীয় শ্রেণীর ছাত্রকে কোনো কিছু দিয়ে মার হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ছাত্রের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি থানায়।

Pages