বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: শ্রাবণের শেষ মূহুর্তে প্রকৃতির রোষে প্রান হারালেন এক নাগরিক। আজ দুপুর গড়াতেই ভারী বৃষ্টিপাত নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি শহর কলকাতাতেও একই হারে বৃষ্টিপাত হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে থাকে। আর এই বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম সুবীর পাল। বয়স ৩৪ বছর। মৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার দমদমের বাসিন্দা।
এছাড়াও বজ্রপাতের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদেরকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হঠাৎ ভারী বর্ষণের জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। নাগাড়ে বৃষ্টির জেরে কিছুক্ষণ অবতরণ বন্ধ থাকে। অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় শিলিগুড়ি থেকে কলকাতাগামী বিমান বিমান। বেশকিছু বিমানকে কলকাতা সংলগ্ন আকাশে চক্কর কাটতে হয়।
